বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯

এই জনপদে সুশাসন নিশ্চিত করতে চাই : সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা পুতুল

ছবি: বাসস

নাটোর, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, সুশাসন ও উন্নয়নে আমাদের জনপদকে এগিয়ে নিয়ে যেতে চাই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র বৈদেশিক বিষয়ক কমিটি, মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেল কমিটির সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচনি ফলাফল ঘোষণার পরে বাসসকে বলেন, লালপুর ও বাগাতিপাড়ার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চাই। তাদের নাগরিক সেবা প্রাপ্তির পথ সহজ করতে চাই। আমার বাবা সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের দেখানো পথে এই জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।

পুতুল আরো বলেন, এ বিজয় সাধারণ জনগণের বিজয়। এ বিজয় তারেক রহমান, খালেদা জিয়ার বিজয়, ধানের শীষের বিজয়। সবাইকে সাথে নিয়ে পথ চলতে চাই
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল এক লাখ দুই হাজার ৭২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট।