বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮

বারিধারায় ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান : আইএসপিআর

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান আজ সকালে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌবাহিনী প্রধান ভোট দিয়েছেন ।