বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪৪

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান। ছবি: বাসস

ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ  রাত সোয়া ৯টায় হাসপাতালে যান বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান  নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রুহুল কবির রিজভী ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। রিজভী আহমেদ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছিলেন।