বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভী আহমেদকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান। 

আরিফুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।