শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুদক। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারা উল্লেখ্য করা হয়েছে।
আতাউর রহমান কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাচাতো ভাই।