বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১২

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও আগরবাতি জব্দ করে বিজিবি। ছবি: বাসস

সাতক্ষীরা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ ও আগরবাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবরপোতা নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। 

এছাড়া, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দামাঠ নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং হিজলদি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার হিজলী সীমান্ত এলাকা থেকে ভারতীয় আগরবাতি জব্দ করে। জব্দকৃত মালামালে সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ আটহাজার পাঁচশ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।