বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭

আগামীকাল তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

নীলফামারী, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

বেলা সাড়ে ১২টায় নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারাজ এলাকার হেলিপ্যাড মাঠে জনসভার আয়োজন করা হয়েছে । এদিন তিনি কুড়িগ্রামের জনসভা শেষে অংশ নেবেন তিস্তাপাড়ের জনসভায়।

নীলফামারীর জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ ( ডোমার-ডিমলা) আসনের দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিৎ করেছেন ।