শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তরুণ প্রজন্মের সুরক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে আইন আকারে পাসের দাবি জানিয়েছে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং।
আজ রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহছানিয়া মিশনের কার্যালয়ের সামনে আয়োজিত ‘তরুণ প্রজন্মের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে আইন আকারে পাশ করুন’ শীর্ষক সমাবেশে এমন দাবি জানায় তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, ইস্ট-ওয়েস্ট, এআইইউবি, সাউথ-ইস্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দেশে ১৫ বছরের ওপরে ধূমপায়ীর সংখ্যা শতকরা ৩৯ দশমিক ১ শতাংশ এবং এর নিচে ৭ দশমিক ৫ শতাংশ শিশুই ধূমপায়ী। বিপুল এই জনগোষ্ঠীকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫-কে আইনে রুপান্তর করা জরুরি।