শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : টাকার বিনিময়ে অন্য ব্যক্তির পরিচয়ে কারাভোগের ঘটনায় এক ব্যক্তি ধরা পড়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। আজ সোমবার সহকারি কারা মহাপরিদর্শক (মিডিয়া) মোঃ জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ আজিজুল হক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কুড়িমারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
জান্নাত-উল ফরহাদ জানান, টংগীপূর্ব থানার একটি মাদক মামলায় গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে নেয়া হয় কিশোরগঞ্জ জেলা হোসেরপুর থানার আড়িয়া গ্রামের মো. রজব আলী চৌকদারের ছেলে মোঃ রাজিবকে (২৬)। পরে ৩১ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ প্রেরণ করা হলে অনলাইন ডাটাবেজ করার সময় ফিঙ্গার প্রিন্টে মোঃ আজিজুল হকের নাম পরিচয় প্রদর্শিত হয়।
তিনি আরো বলেন, এসময় তাকে জিঙ্গাসাবাদ করা হলে সে জানায় প্রকৃতপক্ষেই তার নাম আজিজুল । সে লোভে পড়ে টাকার বিনিময়ে রাজিবের পরিবর্তে জেল খাটতে আসছে।