বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৭

ঢাকা ৮ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহার নির্বাচনী পথসভা

ছবি: সংগৃহীত

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ৮ আসনে  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ত্রিদ্বীপ কুমার সাহা আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচা, শিল্পকলা একাডেমি, কাকরাইল মোড়সহ বিভিন্ন স্থানে ব্যাপক  নির্বাচনী  গণসংযোগ করেছেন।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে নানা প্রতিশ্রুতি নিয়ে তৈরি লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সকলের কাছে কাস্তে মার্কায় ভোট চান।

ভোটারদের প্রতি প্রতিশ্রুতি দিয়ে ত্রিদ্বীপ কুমার সাহা বলেন, আমরা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় গেলে বিনামূল্যে শিক্ষা-চিকিৎসা ও শিক্ষিত বেকারদের কর্ম নিশ্চিত করা হবে। নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করা হবে। নারীরা যাতে ঘরে বসেও আয় করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।