শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মোহাম্মদপুর, পল্লবী, খিলক্ষেত, যাত্রাবাড়ী, রামপুরা, শিল্পাঞ্চল, উত্তরখান, শাহবাগ, ওয়ারী, মুগদা ও হাতিরঝিল থানা পুলিশ এসব অভিযান চালায়।
এর মধ্যে মোহাম্মদপুর থানা একজন, পল্লবী থানা তিনজন, খিলক্ষেত থানা তিনজন, যাত্রাবাড়ী থানা দুইজন, রামপুরা থানা একজন, শিল্পাঞ্চল থানা একজন, উত্তরখান থানা তিনজন, শাহবাগ থানা একজন, ওয়ারী থানা একজন, মুগদা থানা চারজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- সঞ্জয় জজ হালদার (৩৪), নাজমুল হাসান রাসেল (৪৫), মো. মুশফিক ফয়সাল মিশু ওরফে আশিক (৩৬), আলাল (৩৭), মো. নাহিদ হাসান (২৭), মরিয়ম জেসমিন ওরফে মায়াবতি, রুবেল (৩৪), মাহির আসহাব ওরফে আবির (২৫), সোহেল (২৮), তুষার (২৬), মো. সজীব ইসলাম (২০), মো. আরমান মিয়া (৩৫), নাহিদ হাসান জয় (২৯), ডালিয়া আমিন সকাল (৪৫), জুয়েল রানা (৩৭), মো. হৃদয় (২৫), মো. ইব্রাহিম (৪৫), আব্দুর রহমান মাহিন (২৫), মো. সাইদুর ইসলাম (৩৬), মো. ইমরান হোসেন (২৮) ও মো. হাসিব (২৬)।
অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, তিনটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি চাপাতি, ছয়টি চাকু, একটি কুড়াল, একটি হাতুরি, একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।