বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থীতা স্থগিত চেয়ে হাইকোর্টে নাহিদ ইসলামের রিট

ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ কাইয়ুম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা-১১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থীতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম।

রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে এমএ কাইয়ুমের প্রার্থীতা স্থগিত চেয়ে নাহিদ ইসলাম হাইকোর্টে এই রিট করেছেন।  

আজ হাইকোর্টে রিটটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলামের রিটের পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মূসা। 

এই আইনজীবী বলেন, আগামীকাল হাইকোর্টে এই রিটের শুনানি হতে পারে।

ঢাকা-১১ আসনে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এর  মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

ঢাকা-১১ আসন রাজধানীর রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা নিয়ে গঠিত।