
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রেড অর্গানাইজেশন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মাহমুদুল হাসানকে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসককে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।