বাসস
  ০৭ জুন ২০২৬, ১৬:০০
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:৫৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ 

ছবি : পিএমও

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভায় অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার দুপুরে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।