বাসস
  ০৭ জুন ২০২৬, ১৬:৪১

সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

ছবি : ভিডিও থেকে নেওয়া

সংসদ ভবন, ৭ জুন, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আজ এ মনোনয়ন দেন।

জাতীয় সংসদের স্পিকার আজ ১৩তম জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য ৫ সদস্যের চেয়ারম্যান প্যানেল মনোনয়ন দিয়েছেন।

প্যানেলের সদস্যরা হলেন—সেলিমা রহমান, ডা. এম ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।