শিরোনাম

রাজশাহী, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে।
৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে আজ রোববার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির এক সভায় এ সব বিষয়ে সুপারিশ করা হয়।