শিরোনাম

রাঙ্গামাটি, ৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণায় জিআইএস ও রিমোট সেন্সিংয়ের প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের একুয়াটিক মাইক্রোবিয়াল ইকোলজি গ্রুপের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে বিভাগেই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের সভাপতিত্ব করেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান। সেমিনার কি-নোট স্পিকার হিসেবে অর্গানাইজেশন ফর ডিজেস্টার ম্যানেজমেন্ট সোসাইটি এর রির্সাচ অফিসার মো. লিওন হাসান উপস্থিত ছিলেন।
কি-নোট স্পিকার তার উপস্থাপনায় উপস্থিত শিক্ষার্থীদের সমুদ্রে গবেষণা কাজে জিআইএস এবং রিমোট সেন্সিং নিয়ে বিভিন্ন ধারণা দেন এবং মেরিন রিসোর্স নিয়ে গবেষণার সম্ভাবনাসমূহ তুলে ধরেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. ফখরুদ্দিন, প্রভাষক কেয়া চাকমা এবং সিফাতুন নূর উপস্থিত ছিলেন।
সেমিনারে রাবিপ্রবি ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের বিভিন্ন সেমিস্টারের প্রায় ৬৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।