শিরোনাম

বাগেরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা ও সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নারী সমাজের ভূমিকা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল,সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব, জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফুদ্দৌলা জুয়েল, জেলা শ্রমিক দলের নেতা মোহাম্মদ মোজাফফর রহমান মোজাম, কাড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আলম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক সহ সভাপতি শিরিনা আক্তার, মহিলা দল নেত্রী রুনা গাজী, অ্যাড. কুহেলি পাভিন ও অ্যাড. শিরিনা আক্তার।
এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।