বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ২২:২৫

সুনামগঞ্জে এসএসসি’র ফলাফল বিপর্যয় ও উত্তরণের উপায় শীর্ষক সভা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস): করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে জেলার এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ সোমবার বেলা ৩টায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক

ড. মোহাম্মদ আব্দুল কাদির, উপ-পরিচালক (অ: দা:) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন প্রমুখ।

সভায় এসএসসি পরীক্ষায় শতকরা ৫০ ভাগের নিচে ফলাফল পাওয়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী। সভা সঞ্চালনা করেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন।

এ সময় বক্তারা বলেন-ফলাফল বিপর্যয় ঠেকাতে শিক্ষকদের রুটিন ওয়ার্ক করতে হবে। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হয় সেজন্য অভিভাবকদেরও নিয়ে সভা করতে হবে।