শিরোনাম

সাতক্ষীরা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আনন্দ দাস (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনন্দ দাস তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের কৃষ্ণ পদ দাসের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে আনন্দ দাস মহাসড়কের পাশ দিয়ে মর্নিং ওয়াক করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে প্রায় ২০ হাত দূরে একটি ডোবার পানিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।