শিরোনাম

যশোর, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও বেসামরিক সদস্যকে ভালো কাজ ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভা শেষে অবসরজনিত পিআরএলে যাওয়া জেলা পুলিশের চারজন সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তা, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক এবং জেলার সকল থানার ওসিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।