শিরোনাম

হবিগঞ্জ, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ চাদের হাসি হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক।
জানা যায়, গোলাম মোস্তফা রফিক বিকেলে অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে হবিগঞ্জ চাদের হাসি হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যায় তিনি মারা যান।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক,রাজনীতিবিদসহ মুক্তিযোদ্ধারা হাসপাতলে ছুটে আসেন।
তিনি স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন।
তিনি এক কন্যা এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার গার্ড অব অনারের মাধ্যমে তাকে দাফন করা হবে।