শিরোনাম

সাতক্ষীরা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার কালিগঞ্জে বৈদ্যুতিক মোটরে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পল্লীতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিকুল রফু (৫০) ইসলাম উপজেলার পিরোজপুর এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রফিকুল ইসলাম রফু তার নিজ বসতবাড়ির পাশে অবস্থিত মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন।
এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।