শিরোনাম

শেরপুর, ২১ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার নালিতাবাড়ীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে এ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারি রিং জালের ব্যবহার বাড়ছে। ফলে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির মাছ ও রেণু পোনা।
এমন গোপন সংবাদে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পূর্ব কাপাশিয়াতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ। পরে ঘটনার সত্যতা পাওয়ায় ১৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।