বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৩:৪৭

ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

ঢাকা, ১৬ আগস্ট ২০২৬ (বাসস) : ভোলার চরফ্যাশনে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার চরফ্যাশন বাজার সংলগ্ন এলাকায় গত ১৫ আগস্ট বিকাল ৪ টায় গুরুত্বপূর্ণ কন্টিনজেন্ট ও অপারেশনাল ইউনিট কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৪ টি দোকানে তল্লাশি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কছে হস্তান্তর করা হয়।

সাব্বির আলম সুজন আরও বলেন, পরিবেশ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।