বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ২১:২৫

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলার বন্দর উপজেলায় আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারী (আনুমানিক ৫৫) নিহত হয়েছেন।আজ শুক্রবার সকালে মদনপুর বাসস্ট্যান্ড এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর মহাসড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের গায়ের রং শ্যামলা এবং মাথায় আধাপাকা চুল ছিল। পরনে ছিল একটি প্রিন্টের শাড়ি ও ব্লাউজ। 

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনজিল জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা হচ্ছে।