বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ১৭:৪৩

রাঙ্গামাটিতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান 

ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৪ আগস্ট ২০২৬ (বাসস): জেলায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

আজ শুক্রবার বেলা ১১টায় রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানী দয়াময়ী স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক দেবজ্যোতি চাকমা, পৌর বিএনপির সভাপতি মো. শফিউল আযম শফি, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহ্বায়ক কামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।

জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম জানান, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যেসব খাদ্যশষ্য বরাদ্দ দেয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। 

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত একহাজার চারশ’টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।