শিরোনাম

বগুড়া, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ধুনট থানায় দায়ের করা একটি ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি মো. মিনিস্টারকে (৩০) গ্রেপ্তার করেছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সোমাবার রাত ১২টার পর ধুনট উপজেলার শিয়ালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিনিস্টার ধুনট উপজেলার বড় চাপড়া গ্রামের মো. মোখলেছার রহমানের ছেলে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য বাসস’কে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে ধুনট উপজেলায় নিজ বাড়িতে সন্তানরা ঘুমিয়ে পড়লে ওই নারীকে (২৯) কৌশলে শয়নকক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত মিনিস্টার। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে আসামি নিজের গেঞ্জি ও স্যান্ডেল ফেলে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ধুনট থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ১০ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ: ২৭ জুলাই ২০২৬)।
ঘটনার পর থেকে আসামি পলাতক থাকায় র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকস আভিযানিক দল ১০ আগস্ট রাত ১২টা ১৫ মিনিটে শিয়ালী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিনিস্টারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।