বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ২০:১৭

সাতক্ষীরায় পুলিশের মোটিভেশন ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : বাসস

সাতক্ষীরা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস): সাতক্ষীরায় সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার সকালে সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ৫ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এ.এস.এম. হাফিজুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা। 

জনগণের প্রতি আরও আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তোলা। 

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য সকল প্রশিক্ষণার্থীর প্রতি আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যগণ।