শিরোনাম

সাতক্ষীরা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার তালা উপজেলায় বজ্রপাতে আজ এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চিত্ত রঞ্জন আইচ (৫০) গোপালপুর গ্রামের মৃত কানাই আইচ এর ছেলে।
নিহতের প্রতিবেশী শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জনের তালা বাজারে কাপড়ের দোকান রয়েছে। শনিবার সকালে তিনি বাড়ির পাশে নিজের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বজ্রপাত সরাসরি তার শরীরে আঘাত করলে গায়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে শুনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।