বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৫:৫৭

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন ও সমন্বয় সভা 

ছবি : বাসস

রাঙামাটি, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীবসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও হেডম্যানসহ গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা বলেন, আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী ১০ আগস্ট সকল বিভাগের তথ্যসমুহ প্রধানমন্ত্রীর সামনে সঠিকভাবে উপস্থাপন করার সকলকে প্রস্তুতি রাখার আহবান জানানো হয়। এ প্রোগ্রামটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।