শিরোনাম

শেরপুর, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলা পুলিশের উদ্যাগে বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সমন্বয়ে জুলাই মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে কিট প্যারেড অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত বিভিন্ন কিট সামগ্রী পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া তিনি উপস্থিত পুলিশ সদস্যদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপন, সততা এবং পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
কিট প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ।