বাসস
  ২৪ জুন ২০২৬, ১৯:৩২

গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল 

ছবি: বাসস

গোপালগঞ্জ, ২৪ জুন, ২০২৬ (বাসস): মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পাঁচুড়িয়া পৌর সুপার মার্কেটের গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিনের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।