শিরোনাম

মুন্সীগঞ্জ, ২০ জুন, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কাঠাদিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী টঙ্গীবাড়ীর কাঠাদিয়া দারুল উলুম মাদ্রাসায় ডক্টরস আসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাস্পের আয়োজন করে। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।
মুন্সীগঞ্জ জেলা ড্যাব এর আহ্বায়ক ডা.এ কে এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আসগর রিপন মল্লিক।
আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. মো. খালিকুজ্জামান দীপু, উপদেষ্টা ডা. দেওয়ান নিজাম উদ্দিন হেলাল, মুন্সীগঞ্জ জেলা ড্যাবের সদস্য সচিব ডা. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দিনব্যাপী ফ্রি স্পেশালাইজড হেলথ ক্যাম্পে ৭ শতাধিক দরীদ্র ও অসহায় রোগীকে স্বাস্থ্য সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।