বাসস
  ১৯ জুন ২০২৬, ২০:০৪

শেরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ 

ছবি : বাসস

শেরপুর, ১৯ জুন ২০২৬ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আটশ’টি পরিবারের মধ্যে সরকারি ত্রাণ হিসেবে জিআর-এর চাল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রম উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাহমুদুল হক রুবেল।
এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজীবুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুন উজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। 

সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বিএনপি সরকার অতীতের মত বর্তমানেও রয়েছে। তাই পানিবন্দী পরিবারগুলোর প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী সদর ও নলকুড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৮০০ টি পরিবারের জন্য মোট ২০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের মধ্যে এসব চাল বিতরণ করা হচ্ছে।