শিরোনাম

চট্টগ্রাম(দক্ষিণ), ৩ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম নুরুন্নাহার (৬০)। সাতকানিয়া উপজেলার দক্ষিণ ডেমসা বোর্ড অফিসের পাশে তার বাড়ি।
আজ ভোর সাড়ে ৬ টার দিকে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ডেমসা বোর্ড অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সাতকানিয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দীন বলেন, সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নুরুন্নাহার নামের ওই বৃদ্ধা মহিলার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলওয়ে পুলিশ এসে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।