শিরোনাম

হবিগঞ্জ, ৩ জুন, ২০২৬ ( বাসস) : হবিগঞ্জ নবীগঞ্জ সড়কে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯ এর একটি টিম।
এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো- চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের আরজু মিয়ার ছেলে শাকিল মিয়া ( ২৩)এবং একই উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র আবুল কালাম ( ২৫)।
বুধবার সকাল ১১টায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম নবীগঞ্জ সড়কের বালিখাল বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে আটক মাদক ব্যবসায়ীদের বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।