বাসস
  ৩১ মে ২০২৬, ১৯:৫২

সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

ছবি: বাসস

সাতক্ষীরা, ৩১ মে ২০২৬ (বাসস): জেলায় আজ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শহরের সংগীতা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী হাসান খান হাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান সেলিম, সদর থানার আহবায়ক মোহাম্মদ গোলাম সারোয়ার ও সদস্য সচিব জাকির হোসেন আফিল প্রমুখ সহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।