শিরোনাম

খুলনা, ৩১ মে, ২০২৬, (বাসস) : মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখা।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি দেয়া হয়েছে।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেন এবং দলের সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
আজ রোববার সংগঠনের যুগ্ম আহ্বায়ক এস এম ইউসুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্মসূচিসমূহ হলো:
২ জুন: সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি।
৪ জুন: বেলা ১১টায় খুলনা মহানগরের প্রতিটি কলেজ ক্যাম্পাসে একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন।
৭ জুন: সকাল ৯টা থেকে দিনব্যাপী প্রতিটি কলেজ ক্যাম্পাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্থিরচিত্র ও সংক্ষিপ্ত ইতিহাস প্রদর্শনী।
৮ জুন: সকাল ১০টা থেকে প্রতিটি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
৯ জুন: বেলা ১১টায় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে ‘শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা’ শীর্ষক বিশেষ প্রতিযোগিতার আয়োজন ও পোস্টার প্রকাশ।
ভিডিও ও কনটেন্ট প্রতিযোগিতা:
৯ জুনের আয়োজনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ প্রতিযোগিতার ডাক দেয়া হয়েছে। যেখানে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কিছু প্রশ্ন থাকবে, যেমন-আপনি কেমন ছাত্ররাজনীতি চান?, শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা কী?, আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন? এবং ক্যাম্পাসে কী পরিবর্তন দরকার?
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে সর্বোচ্চ ২ মিনিটের একটি ভিডিও অথবা লিখিত/ডিজিটাল কনটেন্ট তৈরি করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে জমা দিতে হবে। কনটেন্ট জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত।