বাসস
  ৩১ মে ২০২৬, ১১:৫৩

পানের দোকানে ইয়াবা বিক্রির দায়ে রংপুরে নারী আটক

প্রতীকী ছবি

রংপুর, ৩১ মে, ২০২৬ (বাসস) : মহানগরীর কুড়িগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিভিশনাল কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৩০ মে) কোতোয়ালি থানার ২১ নম্বর ওয়ার্ডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোছা. লাকী বেগম (৪৮) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। 

সনাতন চক্রবর্তী আজ বাসসকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ লাকী বেগমকে আদালতে সোপর্দ করা হবে।