শিরোনাম

দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শ্রমিকদের পরিবারের সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থাসহ তাদের সন্তানদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
গতকাল রোববার রাতে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজিত সভায় সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এসব কথা বলেন।
তিনি পরিবহন শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, অবিলম্বে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালকে সংস্কার করে একটি আধুনিক মানের বাস টার্মিনালে রুপান্তর করা হবে।
তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা জনগণের দুর্ভোগ লাগবে সকল ক্ষেত্রে উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করা হবে। এজন্য সর্বপ্রথম দেশ থেকে চাঁদাবাজ সন্ত্রাসী দখলবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, দিনাজপুর শহর ও সদর উপজেলা একটি বাসযোগ্য এলাকার হিসেবে গড়ে তুলতে অগ্রাধিকার দিয়ে জন উন্নয়নে কাজ করা বলে অঙ্গীকার করেন। এজন্য তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ ও শ্রমিক নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, রফিকুল ইসলাম,
সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাবেক সহসভাপতি সাইফুর রাজ চৌধুরি, বর্তমান আহ্বায়ক কমিটির অর্থ সচিব মো. রাশেদুজ্জামান বিপ্লব, দপ্তর মো. খোকন, সদস্য মো. আফজাল হোসেন, মো. স্বাধীন, শ্রী উদয় চক্রবর্তী, মো. মজিবর রহমান মজিব, মো. হালিম বাবু, মো. সৈয়দ খালিদসহ আরশ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।