বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫

বাগেরহাটে চারটি আসনে ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফাইল ছবি

বাগেরহাট, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ২৩ প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন। 

এসব আসনে বিএনপির চারজন ও জামায়াতে ইসলামীর চারজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।  

বাগেরহাট জেলা নির্বাচন অফিসার মো. আবু আনছার জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, বাগেরহাট -১ ( চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে ভোট দিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৫২২ জন। এই আসনে জামানত রক্ষায় প্রয়োজন ২৯ হাজার ৯৪২ টি ভোট। জামানত হারানো ছয় প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী স.ম. গোলাম সরোয়ার, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) এর প্রার্থী আ. সবুর শেখ, বাংলাদেশ মুসলিম লীগের এম. ডি শামসুল হক, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির মো. আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. শেখ মাসুদ রানা এবং স্বতন্ত্র প্রার্থী এম.এ.এইচ সেলিম।

বাগেরহাট-২ (বাগেরহাট - কচুয়া)আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪১ হাজার ২৪৫। জামানত রক্ষায় ২৮ হাজার ৯৪৯ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ আতিয়ার রহমান।

বাগেরহাট-৩ (রামপাল -মোংলা) আসনে ভোট পড়েছে ১ লাখ ৯৪ হাজার ২৮৯ টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ২৩ হাজার ২৯৪ ভোট। এই আসনে জামানত হারাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এম. এ.এইচ সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মো. হাবিবুর রহমান মাস্টার এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের শেখ জিল্লুর রহমান।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ -শরনখোলা) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ২৪ হাজার ৫৮৫টি। জামানত রক্ষায় ন্যূনতম ২৬ হাজার ৯৫০ ভোট প্রয়োজন। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী , ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওমর ফারুক, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আ. লতিফ খান এবং স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন।