বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯

সিরাজগঞ্জে পুলিশের পরিচ্ছন্নতা কার্যক্রম

ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলা পুলিশের উদ্যোগে আজ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ কার্যক্রমের আওতায় পুলিশ স্থাপনা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।

আজ শনিবার সকালে এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।