বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

নেত্রকোণায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার খালিয়াজুরী উপজেলায় ডোবার পানিতে ডুবে ওবায়দুল্লাহ (৫) ও শাহাদত (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে খালিয়াজুড়ী উপজেলার জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওবায়দুল্লাহ জাহেরপুর গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে এবং শাহাদত একই গ্রামের মো.সেকুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে জাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শিশু একসঙ্গে খেলছিল। এর একপর্যায় অসাবধানতাবশত তারা বিদ্যালয় সংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন বাসসকে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।