শিরোনাম

মেহেরপুর, ৯ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অনিয়মের দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুর ১২টায় জেলা সদরের বামনপাড়া বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে রড বিক্রয়ের ওজনমাপক যন্ত্র ভেরিফিকেশন না থাকায় মিজানুর রহমানের মেসার্স জনি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং অবৈধভাবে এলপি গ্যাস বিক্রয় ও মজুতের দায়ে রাফাদুল ইসলামের মেসার্স এ আর ট্রেডার্সকে ৩০ হাজার টাকা সহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।