শিরোনাম
গাজীপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গাজীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার গাজীপুর জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক, কাজেই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। যারা জানে তারা ‘ওপেন-আইড’ এবং যারা জানে না তারা ‘ব্লাইন্ড’।
তিনি বলেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আজ আমি সবাইকে জানা ও শেখার মাধ্যমে খোলা চোখের মানুষ হতে বলবো।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ সুপার গাজীপুরের প্রতিনিধি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাবৃন্দ, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।