শিরোনাম

চট্টগ্রাম, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এ ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী উপস্থিত সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
পরে তিনি অভিযোগগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান পাওয়ায় অতিরিক্ত পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
‘ওপেন হাউজ ডে’তে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম ও নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।