বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:০০

নাটোরে ৪ মাদকাসক্তের কারাদণ্ড

নাটোর, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ চার মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস কারাদণ্ডাদেশ প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন জেলার বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দা গ্রামের জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়া গ্রামের জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুসারে মাদকাসক্ত সোহান আহমেদকে ছয়মাস ও শাকিল রানাকে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে, মাদকাসক্ত জাহিদুল ইসলাম ও সাগর আহমেদ- উভয়কে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

তিনি জানান, কারাদণ্ডাদেশ প্রাপ্ত চারজনকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।