শিরোনাম

গাজীপুর, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার কালিয়াকৈর উপজেলায় আজ একযোগে গাজীপুর জেলা পরিষদের ৩০টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।
এসময় গাজীপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার ও সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মামুদ সরকার, আটাবহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের উল্লেখিত উন্নয়ন কাজের মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার চলাচলের অনুপযোগী সড়ক সংস্কার, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি।