শিরোনাম

বগুড়া, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার কাহালু উপজেলায় আজ ট্রাক চাপায় সিরাজুল হক খান (৭০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ শনিবার বিকাল চারটার দিকে কাহালু উপজেলার মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল হক খান বগুড়া সদর উপজেলার কৈচর এলাকার রইচ উদ্দিন খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে কাহালু উপজেলার মুরইল বাজারে সিরাজুল হক খান নিজের মোটরসাইকেল যোগে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়ক পার হচ্ছিলেন। এমন সময় নওগাঁ থেকে বগুড়াগামী চালবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।